কল্লোল গ্রুপ ও লায়ন করপোরেশনের মধ্যে চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কল্লোল গ্রুপ ও জাপানের লায়ন করপোরেশনের মধ্যে একটি কারিগরি সহযোগিতা চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে কল্লোল গ্রুপের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই চুক্তিতে বলা হয়, জেট ডিটারজেন্ট পাউডার এবং ক্যামেলিয়া ও অ্যারোমেটিক সাবানের মান উন্নত করতে ও এর আধুনিকায়নে লায়ন করপোরেশনের সার্বক্ষণিক সহযোগিতা থাকবে। বিজ্ঞপ্তি।