প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার কসবা আদর্শ উচ্চবিদ্যালয়কে ২৫ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে। সম্প্রতি ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু জাহেরের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক এ কে এম বদিউল আলম, উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির ও কসবা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন। বিজ্ঞপ্তি।