কাঁচপুরে ডাচ্-বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের কাঁচপুরের সোনারগাঁ মেগা কমপ্লেক্সে গতকাল সোমবার ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) ১৪৭তম শাখা উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও ব্যবসায়ী-শিল্পপতিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ডাচ্-বাংলা ব্যাংক-রিটেইল ও করপোরেট গ্রাহকদের এটিএম কার্ডসহ নানা ধরনের আর্থিক সেবা দিয়ে আসছে। ব্যাংকের অন্যান্য শাখার মতো এ শাখাও শুরু থেকে অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান করছে।
কে এস তাবরেজ আরও বলেন, ডাচ্-বাংলা ব্যাংক ২০১১ সালে মোবাইল ব্যাংকিং চালুর মাধ্যমে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা
বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে এ সুবিধার আওতায় নিয়ে এসেছে।
কে এস তাবরেজ ডাচ্-বাংলা ব্যাংকে হিসাব খুলে আধুনিক অনলাইন ব্যাংকিং সেবা নেওয়ার জন্য স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।