কাঁচা পাট রপ্তানিতে উৎসে কর প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আগামী ২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেটে কাঁচা পাট রপ্তানির ক্ষেত্রে ১ দশমিক ২ শতাংশ উৎসে কর ধার্য করার যে প্রস্তাব দিয়েছেন, তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)।গতকাল শনিবার বিজেএর চেয়ারম্যান মো. মাহফুজুল হক এক বাজেট প্রতিক্রিয়ায় এই দাবি জানান। এক বিবৃতিতে তিনি বলেন, বাজেটে পাট রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় ১ দশমিক ২ শতাংশ উৎসে কর ধার্যের প্রস্তাব করা হয়েছে। এতে পাট ব্যবসায়ীরা পাট রপ্তানিতে ক্ষতির সম্মুখীন হয়ে নিরুৎসাহিত হবেন।মাহফুজুল হক বলেন, ‘আপাতদৃষ্টিতে সরকার প্রবৃদ্ধি, ব্যবসা ও পুঁজিবাজারের স্বার্থে বাজেট প্রণয়নে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে। এ জন্য বিজেএর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাই।’