কাঁচা পাটের রপ্তানি কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে কাঁচা পাট রপ্তানি গত অর্থবছরের তুলনায় ৪৮ শতাংশ কমে গেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দেওয়া তথ্যানুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ১১ মাসে অর্থাৎ জুলাই-মে মাসে কাঁচা পাট রপ্তানি থেকে ১১ কোটি ৩২ লাখ ডলার আয় হয়েছে। দেশি মুদ্রায় যা প্রায় এক হাজার ৭০০ কোটি টাকা।
চলতি অর্থবছরের ১১ মাসে কাঁচা পাট রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১ কোটি ৭১ লাখ ডলার, যা এই বছরের ১১ মাসের প্রকৃত রপ্তানি আয় থেকে ৪৭ দশমিক ৮৬ শতাংশ কম।
আবার ২০১২-১৩ অর্থবছরের একই সময়ের ২১ কোটি ৮৪ লাখ ডলারের চেয়ে ৪৮ দশমিক ১৫ শতাংশ কম।
২০১২-১৩ অর্থবছরে কাঁচা পাট রপ্তানি করে মোট আয় হয়েছিল ২২ কোটি ৯৯ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল এক হাজার ৭৮৫ কোটি টাকা।
চলতি অর্থবছরে এই খাতে মোট রপ্তানি লক্ষ্যমাত্রা রয়েছে ২৪ কোটি ১৪ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যা এক হাজার ৮৭৫ কোটি টাকার সমান।