প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনভিত্তিক বহুজাতিক কোম্পানি কাইকি মেশিনারিজের (বিডি) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সম্প্রতি এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কোম্পানির চেয়ারম্যান গাও গুইলিন, বিজিএমইএ, এফবিসিসিআইয়ের নেতারা এবং বিভিন্ন রপ্তানিমুখী সোয়েটার শিল্পের মালিকেরা উপস্থিত ছিলেন। কম্পিউটারাইজড ফ্ল্যাট নিটিং মেশিনারিজ সরবরাহের মাধ্যমে তিন বছর ধরে কাইকি মেশিনারিজ (বিডি) বাংলাদেশের সোয়েটার শিল্পে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। বিজ্ঞপ্তি।