কাইজার চৌধুরী পুনরায় এবি ব্যাংকের এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাইজার এ চৌধুরী পুনরায় এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।কাইজার চৌধুরী ২০০৫ সালে এবি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। এর আগে তিনি ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওয়ান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।কাইজার এ চৌধুরী ১৯৭৫ সালে গ্রিন্ডলেজ ব্যাংকে যোগ দেওয়ার মাধ্যমে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। এই প্রতিষ্ঠানের হয়ে তিনি দেশে ও দেশের বাইরে নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কাইজার চৌধুরী একজন সাহিত্যিকও। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৩৪টি। বিজ্ঞপ্তি।