কাউকে চাকরিচ্যুত করা হবে না ইসলামী ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ব্যাংক তার শরিয়াহ নীতিমালা ও মৌলিক মূল্যবোধ অক্ষুণ্ন রাখবে। কোনোভাবেই এর ব্যত্যয় ঘটবে না। শরিয়াহ পরিপালনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। মুক্তিযোদ্ধাদের সম্মানসহ জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে অভিজ্ঞ, নিরপেক্ষ ও পেশাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল নিয়োগ করা হবে। এ ছাড়া নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নারী কর্মকর্তা নিয়োগ বৃদ্ধি এবং অন্যান্য ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মকর্তা-কর্মচারীদের বেতনকাঠামো বৃদ্ধিসহ পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকের পরিচালনা পরিষদ। তা ছাড়া মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি ও পদায়ন করা হবে। পরিচালনা পরিষদ আরও একমত হয় যে, ব্যাংকের কাউকে চাকরিচ্যুত করা হবে না। ৫ জানুয়ারি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি