কাউন্টার টেররিজম ইউনিটের ভবন নির্মাণে সিটি ব্যাংকের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটকে ৫০ লাখ টাকার অনুদান দিয়েছে সিটি ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলামের হাতে অনুদানের চেক তুলে দেন। অনুদানের এই অর্থ মিন্টো রোডে কাউন্টার টেররিজম ইউনিটের কার্যালয় নির্মাণের কাজে ব্যবহৃত হবে। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক এম আহমেদ, মাসরুর আরেফিনসহ ব্যাংক ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।