কাকরাইলে ইস্টউডের শোরুম উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কাকরাইলের কর্ণফুলী সিটি গার্ডেনে সম্প্রতি আমেরিকান ব্র্যান্ড ‘ইস্টউড’-এর একটি শোরুমের উদ্বোধন করা হয়।এটির উদ্বোধন করেন কথাশিল্পী রাহাত খান, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ও সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা।ইস্টউডে পুরুষদের পোশাক পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে স্যুট, প্যান্ট ও ব্লেজার। এখানে রেডিমেড বিক্রির পাশাপাশি অর্ডারও নেওয়া হয়।এ প্রতিষ্ঠানের পরিচালক কোয়েলী আবিদ জানান, তাঁরা রুচি ও গুণগতমানের সঙ্গে আপস না করে সব শ্রেণীর ক্রেতাসাধারণের নাগালের মধ্যে দাম নির্ধারণ করবেন। বিজ্ঞপ্তি।