কাকরাইলে জেনিসের বিক্রয়কেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কাকরাইলের ভিআইপি রোডের হোটেল রাজমণি ঈশা খাঁ শপিং কমপ্লেক্সে জেনিস শু স্টোরের একটি শাখা বা বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে।জেনিস গ্রুপের চেয়ারম্যান নাছির খান ও মতলব উত্তর পৌরসভার মেয়র মো. রফিকুল আলম বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন করেন। এ সময় জেনিস ইন্টারন্যাশনাল লিমিটেডের বিক্রয় মহাব্যবস্থাপক মো. আনিসুজ্জামান ও সহকারী মহাব্যবস্থাপক মো. মোশারফ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিক্রয়কেন্দ্রটিতে পুরুষ, নারী ও শিশুদের জন্য বিভিন্ন ডিজাইনের নতুন জুতা ও স্যান্ডেলের সম্ভার রয়েছে। এটির উদ্বোধন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেব্রুয়ারি মাসজুড়ে সব পণ্যে ১০ শতাংশ মূল্যছাড় দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি।