কাকরাইলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কাকরাইল শাখা গত মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মালেক শাখার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান পাটোয়ারী, ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।