কাগজ ও চিনিশিল্পে চীনা সহায়তার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাশ্রয়ী মূল্যে কাগজ উৎপাদন ও রাষ্ট্রায়ত্ত চিনিকলের উৎপাদনক্ষমতা বৃদ্ধির ব্যাপারে বাংলাদেশকে সহায়তা করতে চায় চীন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে গতকাল মঙ্গলবার তাঁর মন্ত্রণালয়ের কার্যালয়ে বৈঠককালে চায়না লাইট ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন ফর ফরেন ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশনের (সিএলইটিসি) সফররত প্রতিনিধিদল এই প্রস্তাব দিয়েছে। বৈঠকে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার (বিএসএফআইসি) চেয়ারম্যান মাহমুদউল হক ভূঁইয়া, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল উপস্থিত ছিলেন।
বাসস