কাজি অ্যান্ড কাজি টির রপ্তানি বাজার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্গানিক চায়ের ব্র্যান্ড কাজি অ্যান্ড কাজি টির রপ্তানি বাজার বাড়ছে। এই চা নিয়ে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ম্যাগাজিন নিউজউইক একটি প্রতিবেদন ছেপেছে।কাজি অ্যান্ড কাজি টি বর্তমানে যুক্তরাষ্ট্রের শতাধিক হোল ফুড চেইন স্টোরে বিক্রি হয়। পাশাপাশি জাপান, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, কুয়েত প্রভৃতি দেশের বাজারেও এখন পাওয়া যাচ্ছে এই চা এবং শিগগিরই অস্ট্রেলিয়া ও কানাডার বাজারেও রপ্তানি হবে। বিজ্ঞপ্তি।