কাজী ফখরুল ইসলাম বিএইচবিএফসির নতুন ব্যবস্থাপনা পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী ফখরুল ইসলাম বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি সোনালী ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন।ফখরুল ইসলাম ২০০৩ সালে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়ে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন। কাজী ফখরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৭৯ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি দেশে ও বিদেশে ব্যাংকিং কর্মকাণ্ডের ওপর অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার ও কর্মশালায় যোগ দেন। বিজ্ঞপ্তি।