কাজী ফার্মস কিচেনের ৮০তম আউটলেটে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধানমন্ডিতে বাংলাদেশ আই হসপিটাল প্রাঙ্গণে সম্প্রতি কাজী ফার্মস কিচেনের ৮০তম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী এবং বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী আউটলেটটির উদ্বোধন করেন। এতে গ্রাহকেরা পাচ্ছেন প্রস্তুতকৃত খাদ্যসামগ্রী, ফ্রোজেন প্যাক এবং কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুটি আইসক্রিম ব্র্যান্ডের পণ্যসামগ্রী। বিজ্ঞপ্তি