কাজী ফুড ইন্ডাস্ট্রিজের আইসক্রিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কাজী ফুড ইন্ডাস্ট্রিজের আইসক্রিম ব্র্যান্ড জা এন্ জির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন বিশ্বসেরা ক্রিকেট তারকা ও শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার এ উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী ফার্মস গ্রুপের এমডি কাজী জাহেদুল হাসান, কাজী ফুড ইন্ডাস্ট্রিজের এমডি কাজী জিশান হাসান, সিইও তানভির হায়দার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর সাকিবের সঙ্গে বিশেষ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। জা এন্ জির আগামী সব বিজ্ঞাপনী প্রচারণায় সাকিব আল হাসানকে দেখা যাবে। বিজ্ঞপ্তি।