কাজী শাহনেওয়াজ বিএফএফইএর নতুন সভাপতি নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির (বিএফএফইএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শাহওনেয়াজ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহনেওয়াজ। এ ছাড়া আর্ক সি ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিন উল্লাহ ঊর্ধ্বতন সহসভাপতি, ওরিয়েন্টাল ফিস প্রসেসিং অ্যান্ড কালচারের ব্যবস্থাপনা পরিচালক সেখ মো. আবদুল বাকি ও কনসেপশন সি ফুডের পরিচালক মাহমুদুল হাসান সহসভাপতি নির্বাচিত হয়েছেন।বিএফএফইএর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন কাজী বেলায়েত হোসেন, এস হুমায়ুন কবির, মো. খলিলুল্লাহ, অসীম কুমার বড়ুয়া, এ এইচ মো. শাহাদাৎ আলী খান, মোস্তফা আরিফ চৌধুরী, সৈয়দ আবু আসফার, এ জাব্বার মোল্লা, আশরাফ হোসেন, কফিলওয়ারা চৌধুরী ও নূর করিম।আগামী ৫ মার্চ বিএফএফইএর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।