কাজীপুরে মার্সেলের এক্সক্লুসিভ শোরুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরের সীমান্ত বাজারে সম্প্রতি উদ্বোধন করা হয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম মেসার্স লিনার ইলেকট্রনিকস। শোরুমটির উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন মার্সেলের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, মার্কেটিং বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মোশারফ হোসেন, মার্কেটিংয়ের সিনিয়র এজিএম মো. তৈয়োবুর রহমান, কৌতুকশিল্পী আবু হেনা রনি প্রমুখ। বিজ্ঞপ্তি।