কাতার এয়ারওয়েজের অফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইকোনমি ও বিজনেস ক্লাসের জন্য পর্যটন অফার দিয়েছে কাতার এয়ারওয়েজ। এতে থাকছে ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, দুজনের জন্য এক টিকিট, পরিবার এবং দলের মূল্যছাড়, গাড়ি ভাড়া, হোটেলের জন্য মূল্যছাড়সহ অনেক কিছু। অফারটি শুরু হয়েছে গতকাল ১১ জানুয়ারি। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। এ সময়কালে qatarairways.com/travelfestival-এর মাধ্যমে অনলাইনে বুকিং দেওয়া যাত্রীরাও পেতে পারেন পুরস্কার। অনলাইনের গ্রাহকদের জন্য প্রতিদিন থাকছে ১৫০টি পুরস্কার। পর্যটন অফারে ভ্রমণ করা যাবে চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। বিজ্ঞপ্তি