কাতার এয়ারে ৯৬ ঘণ্টার মূল্যছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কাতার এয়ারওয়েজ বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের যাত্রীদের জন্য বিভিন্ন গন্তব্যে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে টিকিট বিক্রি করছে। ৯৬ ঘণ্টা তথা চার দিনব্যাপী এই বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে ১২ জানুয়ারি রাত ১২টায়; যা শেষ হবে ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে। এই বিক্রয় কার্যক্রমের আওতায় বিমানযোগে ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং আমেরিকা ভ্রমণের টিকিটে আকর্ষণীয় মূল্যে টিকিট কেনা যাবে। আগ্রহীরা কাতার এয়ারওয়েজের বিক্রয়কেন্দ্র ও মনোনীত ট্রাভেল পার্টনার অথবা Qatarairways.com/newyearsale—এই ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।
বিজ্ঞপ্তি