কাতার এলএনজি খাতে বিনিয়োগে আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে লিকুয়েফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে কাতার৷

কাতারের রাজধানী দোহায় গতকাল সোমবার বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠককালে সেই দেশের জ্বালা​িন ও শিল্পমন্ত্রী মোহাম্মদ বিন সালেহ আল-সাদার এ আগ্রহের কথা জানান৷

ঢাকায় এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে৷ এতে বলা হয়, তোফায়েল আহমেদ কাতার সরকারের আমন্ত্রণে ‘১৪তম দোহা ফোরামে’ যোগ দিতে সেখানে গেছেন৷ বৈঠককালে তিনি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে দেওয়া নানাবিধ সুযোগ-সুবিধাদি সম্পর্কে কাতারের মন্ত্রীকে অবহিত করেন৷ তিনি বাংলাদেশ থেকে কাতারে দক্ষ ও আধা দক্ষ জনশক্তি আমদানির আহ্বান জানান৷

তোফায়েল আহমেদ কাতার থেকে এলএনজি আমদা​িনর আগ্রহ প্রকাশ করেন৷ জবাবে কাতারের মন্ত্রী এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশে এলএনজি টার্মিনাল নির্মাণের আগ্রহ ব্যক্ত করেন।

এ ছাড়া উভয় মন্ত্রী কাতার গ্যাস ও পেট্রোবাংলার মধ্যে সহযোগিতা বাড়ানো ও পারস্পরিক সফর বিনিময়ের ওপর জোর দেন৷

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার।