প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতার এয়ারওয়েজের ‘ট্রাভেল ফেস্টিভ্যাল’ আকর্ষণীয় অফার নিয়ে শুরু হয়েছে। উৎসব চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন ৬০টির বেশি এবং পুরো উৎসবে ৫০০টির বেশি পুরস্কার জেতার সুযোগ থাকছে। এ ছাড়া এই উৎসবে থাকছে বড় অঙ্কের ছাড় এবং বিশ্বের সেরা বিজনেস ক্লাস ও ইকোনমি ক্লাসে আকর্ষণীয় দামে টিকিট পাওয়ার সুযোগ। ভিসা কার্ড ব্যবহারকারীরা এই সময়ে শর্তসাপেক্ষে পাবেন ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়া দোহায় সর্বোচ্চ ৯৬ ঘণ্টার জন্য ফ্রি ট্রানজিট ভিসা। বিজ্ঞপ্তি