প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোবাল সেলের আওতায় কাতার ও বিশ্বজুড়ে নিজের গ্রাহকদের জন্য ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস’ শিরোনামে তিন দিনের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে কাতার এয়ারওয়েজ। এই ছাড়ের আওতায় কাতার থেকে ফিরতি ভ্রমণের জন্য ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এই সুবিধা ইকোনমি ও বিজনেস ক্লাসের গ্রাহকদের জন্য প্রযোজ্য। বিজনেস ক্লাসের ফ্লাইট ছাড়াও প্রথম শ্রেণিতে ভ্রমণের জন্যও এই ছাড় সুবিধা দেওয়া হবে। এই সুবিধা সোমবার মধ্যরাত থেকে শুরু হয়ে আজ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ২১ সেপ্টেম্বর থেকে ১৫ জুন ২০১৫ পর্যন্ত গ্রাহকেরা মাসিক ভ্রমণের জন্য নিবন্ধন করতে পারবেন। বিজ্ঞপ্তি।