কাতারে আরও ২১ কোটি টাকার পণ্য রপ্তানি করবে প্রাণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণ এক্সপোর্টস লিমিটেড চলতি বছর কাতারে আরও ৩০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করবে। প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রাণ এক্সপোর্টস লিমিটেডের প্রধান মিজানুর রহমান এবং কাতারের মানদুস্ত ট্রেডিং ইস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন গতকাল রোববার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মানদুস্ত ট্রেডিং ইস্টের উপদেষ্টা নাজমুল ইসলাম, প্রাণ এক্সপোর্টস লিমিটেডের ব্যবস্থাপক গাজী মো. আবদুল আলীম পলাশ এবং অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার (মার্কেটিং) আরিফুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।