কাতারে ওয়ালটনের বিপণন কার্যক্রম উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্যপ্রাচ্যের কাতারে ওয়ালটনের টিভি, ফ্রিজ, এসি ও মোটরসাইকেল রপ্তানি হবে। সম্প্রতি কাতারের রাজধানী দোহার মাইজারে ওয়ালটনের বিপণন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কাতারের নাসের বিন সাদ টিসিই কোম্পানি ওয়ালটনের কাছ থেকে পণ্য আমদানি করে একটি প্রদর্শনী কেন্দ্র পরিচালনারও দায়িত্ব নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন, ওয়ালটনের পরিচালক মিজানুর রহমান, নাসের বিন সাদ টিসিই কোম্পানির স্বত্বাধিকারী নাসের বিন সাদ, বাংলাদেশ কালচারাল ফোরাম কাতারের সভাপতি ওয়াহেদ ভূঁইয়া, ন্যাশনাল ব্যাংক কাতারের পরিচালক শেখ ইব্রাহিমসহ বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা।ওয়ালটন জানিয়েছে, কাতারে বছরে ২০০ কোটি টাকার টিভি, ফ্রিজ, এসি ও মোটরসাইকেল রপ্তানি করা সম্ভব হবে। বিজ্ঞপ্তি।