কাতারে নিট পণ্য রপ্তানি বাড়াতে চায় বিকেএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারে ফুটবল বিশ্বকাপ হবে ২০২২ সালে। সেই বিশ্বকাপকে লক্ষ্য করে নিট পোশাকের রপ্তানি বাড়াতে চায় নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। এ জন্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্য চুক্তির জন্য গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল দেহাইমির সঙ্গে বৈঠক করেন বিকেএমইএর নেতারা।
ঢাকায় বিকেএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি এ এইচ আসলাম সানি। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা। বিজ্ঞপ্তি