কাতারে রিহ্যাবের আবাসন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপাচ্যের প্রবাসী বাংলাদেশিদের জন্য আবাসন মেলার আয়োজন করতে যাচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। কাতারের দোহায় আগামী ২৭-২৯ মার্চ এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বাংলাদেশ থেকে আবাসন খাতের ৫০টি প্রতিষ্ঠান অংশ নেবে। রিহ্যাবের মেলা আয়োজক কমিটির অষ্টম সভা গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন।