কাদেরাবাদ হাউজিংয়ে ব্লক রেইড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের সন্দেহভাজন মেস ও বাসাবাড়িতে গতকাল বৃহস্পতিবার পুলিশ ব্লক রেইড চালিয়েছে। ওই এলাকার একজন শিক্ষকের কাছ থেকে উগ্র মতবাদসংক্রান্ত কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, গুলশানের ও’কিচেন রেস্তোরাঁ ও হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জঙ্গি ধরতে রাজধানীর সন্দেহভাজন মেস ও বাড়িতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। এরই অংশ হিসেবে গতকাল বিকেলে পুলিশের তেজগাঁও বিভাগের একটি দল কাদেরাবাদ হাউজিংয়ের সন্দেহভাজন মেস ও বাসাবাড়িতে ব্লক রেইড চালায়।