কানাডা থেকে মাংস আমদানির নিষেধাজ্ঞা তুলে নিল দ. কোরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডা থেকে গরুর মাংস আমদানির ওপর আট বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দক্ষিণ কোরিয়া। গত শুক্রবার এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।২০০৩ সালে কানাডায় ম্যাডকাউ রোগ দেখা দেওয়ার পর দেশটি থেকে গরুর মাংস আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে দক্ষিণ কোরিয়ার সরকার।তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলেও অবাধে কানাডীয় গরুর মাংস আমদানির অনুমতি দেয়নি দক্ষিণ কোরিয়ার সরকার। বরং কিছু শর্ত দিয়ে দেওয়া হয়েছে। এগুলো হলো: ৩০ মাসের কম বয়সী গরুর মাংস আমদানি করা যাবে না এবং খুলি, চোখ ও মগজ আমদানি করা যাবে না। সূত্র: এপি।