কানাডা থেকে রেমিট্যান্স আনতে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে চুক্তি অনুযায়ী কানাডার এশিয়া প্যাসিফিক ফরেন এক্সচেঞ্জ লিমিটেড সম্প্রতি ‘ইজেডরেমিট’ (eZRemit) শীর্ষক একটি সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর মানি ট্রান্সফার বা অর্থ স্থানান্তর পদ্ধতি চালু করেছে।কানাডার টরেন্টোর একটি হোটেলে সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান সাংসদ মো. আব্দুল জলিল ইজেডরেমিট কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া প্যাসিফিক ফরেন এক্সচেঞ্জ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক প্রকৌশলী মো. আনোয়ারুল হক ও মো. আমানউল্লাহ। এ ছাড়া কানাডা সরকারের এমপিপি রেজা মুরিদী ও সাবেক মন্ত্রী মারিয়া মিননাসহ প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।