কানাডায় শোরুম খুলেছে হাতিল
আসবাব প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাতিল সম্প্রতি কানাডার টরন্টোতে নতুন শোরুম খুলেছে৷ এর আগে গত বছরে দেশের বাইরে অস্ট্রেলিয়ার সিডনিতে শোরুম খোলে হাতিল৷
এ ব্যাপারে হাতিলের ব্যাবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, বিদেশি কোম্পানিগুলো যখন বাংলাদেশের ফার্নিচারের বাজার দখলে ব্যস্ত, তখন দেশি কোনো প্রতিষ্ঠানের আন্তর্জাতিক বাজারে প্রবেশ নিঃসন্দেহে দেশের জন্য গৌরবের।
টরন্টোর কেনেডি রোডে প্রায় ছয় হাজার বর্গফুট জায়গাজুড়ে স্থাপন করা হয়েছে হাতিলের এই শোরুম। এতে হাতিলের প্রায় সব ধরনের বাড়ি ও অফিসের আসবাব প্রদর্শন ও বিক্রি হচ্ছে।
হাতিলের টরন্টো শোরুমের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ বিপুল বলেন, ‘কানাডায় কাঠের আসবাব বেশ ব্যয়বহুল, যা আমাদের দেশে তুলনামূলক কম। তাই হাতিলের কাঠের ফার্নিচার কিনতে শোরুমটিতে ভিড় করছেন ক্রেতারা।’ উদ্বোধনের পরপরই প্রদর্শিত পণ্যগুলোর প্রায় অধিকাংশ বিক্রি হয়ে গেছে বলে তিনি জানান৷ বিজ্ঞপ্তি৷