প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ৮ জুলাই কানাডিয়ান ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে এ চুক্তি হয়। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য উইলিয়াম এইচ ড্যারেঞ্জার ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। প্রতিষ্ঠান দুটি যৌথভাবে উচ্চ শিক্ষাক্ষেত্রে গবেষণা, প্রকাশনা; শিক্ষাবিষয়ক তথ্যাদি, অভিজ্ঞ শিক্ষক ও গবেষক আদান-প্রদান করবে। বিজ্ঞপ্তি