কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নবীনবরণ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্প্রিং ২০১৭ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বক্তব্য দেন ইউনিভার্সিটির উপাচার্য উইলিয়াম এইচ ড্যারেঞ্জার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম এ আরাফাত। বিজ্ঞপ্তি