কানাডিয়ান ইউনিভার্সিটি ও ফারমার্স ব্যাংকের সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ফারমার্স ব্যাংক লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীম ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উইলিয়াম এইচ ডেরেঞ্জার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতার ফলে এই বিশ্ববিদ্যালয়ের একজন ইনটার্ন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে ফারমার্স ব্যাংকে নিয়োগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফত, ভাইস চেয়ারম্যান চৌধুরী জাফর উল্লাহ শারাফাত, ট্রাস্টি বোর্ডের সদস্য চৌধুরী রাহিব শরাফত ও চৌধুরী জাহ্রা শরাফত এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি