কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে অ্যানুয়াল কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের ‘কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ’-এ অনুষ্ঠিত হয়ে গেল অ্যানুয়াল কনসার্ট। এবারের কনসার্টের নামকরণ করা হয়েছিল ‘দেয়ার ইজ নো প্লেস লাইক হোম’। গত ১৪ মে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত স্কুলের অডিটোরিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ‘ইসি ওয়ান’ থেকে শুরু করে ‘গ্রেড টেন’-এর শিক্ষার্থীরা। অনুষ্ঠানে নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকনৃত্য ও মডার্ন সং পরিবেশনের মধ্য দিয়ে পাশ্চাত্য সংগীতের সঙ্গে দেশীয় সংগীতের এক অনন্য মিশেল শিক্ষার্থীরা উপস্থাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হি এ বেনোট পিয়ের লারামি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। বিজ্ঞপ্তি।