প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডীয় হাইকমিশন ও ইয়েলোর উদ্যোগে যৌথভাবে সম্প্রতি ‘নো নেম জাস্ট ট্যালেন্ট’ নামে দুই দিনের এক প্রদর্শনীর আয়োজন করা হয়। নবীন চিত্রকরদের প্রেরণাদানের উদ্দেশ্যে রাজধানীর বারিধারায় কানাডীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনায়া-পিয়েরে ল্যারামি ও ইয়েলোর প্রধান নির্বাহী সৈয়দ নাভেদ হুসেন। বিজ্ঞপ্তি