কানুতোষ মজুমদার যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন কানুতোষ মজুমদার। গত রোববার ব্যাংকটির পরিচালনা পর্ষদের ২২তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।কানুতোষ মজুমদার দেশের অবকাঠামো নির্মাণশিল্পের অন্যতম ব্যক্তিত্ব। তাঁর প্রতিষ্ঠিত নিউ জেনারেশন কনস্ট্রাকশন কোম্পানি দেশের শ্রেষ্ঠ ও পুরোনো প্রতিষ্ঠানগুলোর একটি। এ ছাড়া তিনি ফেডারেল ইনস্যুরেন্স কোম্পানির একজন উদ্যোক্তা পরিচালক।১৯৪০ সালে নোয়াখালী জেলার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে কানুতোষ মজুমদার জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।