কাপাসিয়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৭৭তম শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ রোডে সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ৭৭তম শাখা উদ্বোধন করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন আলী, ব্যাংকের ডিএমডি হাসেম চৌধুরী, শিল্পপতি আবদুর রশিদ সরকার, শাখাটির ব্যবস্থাপক শরিফুল ইসলাম, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, আবদুল হাই, আলাউদ্দিন শেখ, মইনুল হক মিলন প্রমুখ। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে উপজেলার ১০ জন কৃতী ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়।