কাপাসিয়ায় সোনালী ব্যাংকের শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী বাজারে গত মঙ্গলবার সোনালী বাংকের ১১৯৫তম শাখার উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মাইনুল হক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি ও মাহজাবিন আহমদ মিমি, কাপাসিয়া উপজেলার চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, ব্যাংকের গাজীপুর প্রিন্সিপাল অফিসের ডিজিএম আবদুল কাদির, সিংহশ্রী বাজার শাখা বাস্তবায়ন কমিটির সভাপতি আবদুস সালাম তালুকদার, উপদেষ্টা আশরাফ উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশীদ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানাউল্লাহ এবং সিংহশ্রী ইউপির চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মানসুর ভূঁইয়া।