কাফকোর সিইও হলেন তৌফিক আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৌফিক আলী
তৌফিক আলী

সাবেক কূটনীতিক তৌফিক আলী কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও পদে সম্প্রতি যোগ দিয়েছেন। ১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন তিনি। এরপর যোগ দেন পররাষ্ট্র ক্যাডারে। কূটনীতিক হিসেবে তৌফিক আলীর শেষ দায়িত্ব ছিল জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। জেনেভায় থাকার সময় তিনি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আলোচনায় বাংলাদেশের নেতৃত্ব দেন। ২০০৭ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর নেন। এরপর তিনি ভিয়েনায় ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে যোগ দেন। ২০০৯ সালে দেশে ফেরেন তৌফিক আলী। কাফকোর সিইওর পদে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রধান নির্বাহী হিসেবে কাজ করেন। অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী তৌফিক আলী যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বিজ্ঞপ্তি