কামরাঙ্গীরচরে পূবালী ব্যাংকের ৪৩৭তম শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে সম্প্রতি ঢাকার কামরাঙ্গীরচরে পূবালী ব্যাংক লিমিটেডের ৪৩৭তম শাখার উদ্বোধন করা হয়েছে। শাখাটির উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হুসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক এম শাহনেওয়াজ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের প্রধান ও মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম মিয়া। বিজ্ঞপ্তি।