কামরান টি রহমান আইএলওর এমপ্লয়ার্স গ্রুপের সহসভাপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সাবেক সভাপতি কামরান টি রহমান আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এমপ্লয়ার্স গ্রুপের সহসভাপতি নির্বাচিত হয়েছেন।জেনেভায় গতকাল বুধবার শুরু হওয়া আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলসি) ১০২তম অধিবেশনে কামরান টি রহমানকে নির্বাচিত করা হয়। জনাব কামরান বর্তমানে আইএলওর পরিচালনা পর্ষদের সদস্য এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এমপ্লয়ার্সের (আইওই) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহসভাপতি।এ ছাড়া কামরান টি রহমান মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সহসভাপতি। তিনি দেশের একজন শীর্ষস্থানীয় উদ্যোক্তা। তিনি পাট ও পাটজাত পণ্য এবং চায়ের ব্যবসায় জড়িত। পূবালী জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক তিনি। বিজ্ঞপ্তি।