কার কত আয়কর
ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা আছে এক লাখ ৬৫ হাজার টাকা। এর বাইরে করদাতা যদি মহিলা ও ৬৫ বছরের বেশি হন, তবে তাঁদের জন্য আয়করমুক্ত আয়ের সীমা আরও ১৫ হাজার টাকা বেশি, অর্থাৎ এক লাখ ৮০ হাজার টাকা। তবে প্রতিবন্ধীদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা দুই লাখ টাকা। এ অনুযায়ী, করের স্তর ও হার হচ্ছে—প্রথম এক লাখ ৬৫ হাজার টাকা পর্যন্ত মোট আয়ের ওপর করহার শূন্য, পরবর্তী দুই লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১০ শতাংশ, পরবর্তী তিন লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১৫ শতাংশ, পরবর্তী তিন লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২০ শতাংশ এবং অবশিষ্ট মোট আয়ের ওপর ২৫ শতাংশ। ধরা যাক, কোনো করদাতার আয় ১২ লাখ টাকা। তাঁর জন্য আয়করের পরিমাণ হবে এ রকম— আয় এক লাখ ৬৫ হাজার টাকার বেশিমোট আয় হার কর (টাকা) (ক) প্রথম ১,৬৫,০০০ টাকা পর্যন্ত শূন্য শূন্য (খ) পরবর্তী ২,৭৫,০০০ টাকা পর্যন্ত ১০% ২৭,৫০০(গ) পরবর্তী ৩,২৫,০০০ টাকা পর্যন্ত ১৫% ৪৮,৭৫০(ঘ) পরবর্তী ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত ২০% ৭৫,০০০(ঙ) অবশিষ্ট ৬০ হাজার টাকা পর্যন্ত ২৫% ১৫,০০০ ১২,০০,০০০ লাখ টাকার ওপর -- ১৬৬,২৫০ মহিলা ও ৬৫ বছরের বেশি বয়সীমোট আয় হার কর (টাকা) (ক) প্রথম ১,৮০,০০০ টাকা পর্যন্ত শূন্য শূন্য(খ) পরবর্তী ২,৭৫,০০০ টাকা পর্যন্ ১০% ২৭,৫০০(গ) পরবর্তী ৩,২৫,০০০ টাকা পর্যন্ত ১৫% ৪৮,৭৫০(ঘ) পরবর্তী ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত ২০% ৭৫,০০০(ঙ) অবশিষ্ট ৪৫ হাজার টাকা পর্যন্ত ২৫% ১১,২৫০১২,০০,০০০ টাকার ওপর -- ১৬১,৫০০