কারখানা বন্ধের আগেই শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাক শিল্প-কারখানা বন্ধের আগেই শ্রমিকদের পাপ্য ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ।
রাজধানীর প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক সমাবেশ এই দাবি করেন শ্রমিক সংগঠনের নেতারা। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলাম।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আবুল হোসাইন, রোখসানা আখতার, আসাদুজ্জামান, আবদুল কুদ্দুস প্রমুখ। বিজ্ঞপ্তি।