কারখানা বন্ধের হুমকি পোশাকমালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকার খসড়া প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ ছাড়াও নিম্নতম মজুরি বোর্ডের প্রস্তাবের নিন্দাও জানিয়েছে তারা।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে চার হাজার টাকার বেশি তাঁরা দিতে পারবেন না।১৫ দিনের মধ্যে তাঁদের এই দাবি না মানা হলে বিজিএমইএ ও বিকেএমইএর সব পোশাক কারখানা তাঁরা বন্ধ করে দেবেন।

৫ হাজার ৩০০ টাকার খসড়া প্রস্তাবের বিরুদ্ধে বিজিএমই কাল বুধবার নিম্নতম মজুরি বোর্ডের কাছে আপিল করবে।

উল্লেখ্য, গতকাল সোমবার নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এক সভায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকার খসড়া প্রস্তাব চূড়ান্ত করা হয়। তবে বোর্ডে উপস্থিত মালিকপক্ষের প্রতিনিধিরা ওই প্রস্তাবের বিরোধিতা করে সভা শেষ হওয়ার আগেই বের হয়ে যান।