কারখানা সবুজ হলে কর কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব তৈরি পোশাকশিল্প মালিকের কারখানা আন্তর্জাতিকভাবে স্বীকৃত গ্রিন বিল্ডিং সার্টিফিকেট পাবে, সেসব কারখানা করপোরেট করে ছাড় পাবে। তাদের ১৫ শতাংশ করপোরেট করের পরিবর্তে ১৪ শতাংশ কর দিলেই হবে। পরিবেশবান্ধব উৎপাদনকে উৎসাহিত করতেই এই কর ছাড় দেওয়া হচ্ছে। যদিও তৈরি পোশাক রপ্তানিকারকদের উৎসে ১ শতাংশ কর দিতে হবে। যা বছর শেষে ১৪ কিংবা ১৫ শতাংশ হিসেবে সমন্বয় করতে হবে।