কারখানাগুলোর সক্ষমতা ধরে রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রাজ্জাক সভাপতি, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি
আবদুর রাজ্জাক সভাপতি, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি

বিদেশ থেকে শিল্পকারখানার মূলধনী যন্ত্রপাতি আমদানিতে মাত্র ১ শতাংশ শুল্ক দিতে হয়। আর আমাদের শিল্প খাতের কাঁচামাল আমদানিতে ৫ থেকে ১২ শতাংশ শুল্ক আরোপ করা আছে। এ জন্য দেশীয় কারখানাগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। উৎসাহ হারিয়ে ফেলছেন উদ্যোক্তারা। এই সুযোগে চীন ও ভারত থেকে পণ্যসামগ্রী দেশে প্রবেশ করছে। সে জন্য ক্ষুদ্র ও মাঝারি কারখানার প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে আগামী বাজেটে আমরা বেজ মেটাল বা ইস্পাত আমদানিতে শুল্কহার কমানোর দাবি করেছি।
হালকা প্রকৌশল শিল্পের ক্ষুদ্র ও মাঝারি কারখানার জন্য মূসকের আওতামুক্ত বার্ষিক লেনদেন ১ কোটি টাকা করার প্রস্তাব করেছি আমরা। কারণ তারা অনেক জটিল যন্ত্রপাতি তৈরি করার কারিগরি দক্ষতা অর্জন করলেও হিসাব সংরক্ষণে পারদর্শী না। হিসাববিদ রাখার সামর্থ্য তাদের নেই। তা ছাড়া আমদানি করা কাঁচামালের ওপর নির্ভরশীল কারখানাগুলোর লেনদেন অনেক টাকা হলেও প্রকৃত আয় অনেক কম। সে জন্য আমরা বলছি, বাস্তবতা বিবেচনা করে সরকার মূসক আইনটি কার্যকর করুক। না হলে ছোটখাটো অনেক কারখানা বন্ধ হয়ে যাবে।