কারখানাভিত্তিক রেশনিং চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানাভিত্তিক রেশনিং ব্যবস্থা চালু করে শ্রমিকদের চাল-ডালের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিতে আগামী বাজেটে বরাদ্দ দাবি করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এ ছাড়া শ্রমিকদের আবাসন এবং শ্রমিক ও তাঁদের পরিবারের জন্য বিনা মূল্যে চিকিৎসা সুবিধা নিশ্চিতে শিল্পভিত্তিক হাসপাতাল নির্মাণের জন্যও বাজেটে বরাদ্দ চেয়েছেন সংগঠনটির নেতারা। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত ‘গার্মেন্ট শ্রমিকদের বাসস্থান, রেশনিং ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এই দাবি জানান শ্রমিক নেতারা। সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদারের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিকনেতা মনজুরুল আহসান খান, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন প্রমুখ। বিজ্ঞপ্তি