কারখানায় নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানায় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণের জন্য মাস্টার ট্রেইনার বা প্রথম ধাপের প্রশিক্ষক তৈরি করা হবে। তাঁরা প্রশিক্ষণ দেবেন আট হাজার সুপারভাইজারকে। আর এই সুপারভাইজাররা প্রশিক্ষিত করবেন পোশাকশ্রমিকদের।
আইএলওর আন্তর্জাতিক প্রশিক্ষণকেন্দ্র (আইটিসি-আইএলও) প্রথম ধাপের প্রশিক্ষণার্থী বা মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম শুরু করেছে। এতে সহায়তা করছে আইএলওর (আন্তর্জাতিক শ্রম সংস্থা) বাংলাদেশ কার্যালয়, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), বিজিএমইএ ও বিকেএমইএ। ঢাকায় বিইএফের কার্যালয়ে গতকাল প্রথম ধাপের প্রশিক্ষকদের প্রশিক্ষণ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।